Views Bangladesh Logo

ভিডিও ‘ভাইরালের’ পর ফরিদপুরে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফরিদপুর সদরে এক নারীর সঙ্গে অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মো. ওবায়দুর রহমান আলিয়াবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ওবায়দুর রহমানের এক নারীর সঙ্গে প্রায় ৫ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে ওবায়দুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ঘটনার সত্যতা যাচাইয়ের পর বৃহস্পতিবার রাতের জেলা বিএনপির সভায় তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ