ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম
ঢাকা জেলার নতুন প্রশাসক (ডিসি) এবং প্রশাসনিক ও বিচার বিভাগীয় প্রধান (জেলা ম্যাজিস্ট্রেট) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরিদা খানম।
বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, ঢাকার বর্তমান ডিসি মো. রেজাউল করিমকে তার পদ থেকে সরিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে