বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ফার্মাসিস্টদের শুভেচ্ছা জানালেন ফারহানা শারমিন তিথি
বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সব ফার্মাসিস্ট ও ফার্মাসিউটিক্যাল পেশাজীবীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্ট ফাউন্ডেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারহানা শারমিন তিথি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, স্বাস্থ্যসেবা কেবল রোগ নির্ণয় ও চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। রোগীর হাতে সঠিক, নিরাপদ ও কার্যকর ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ফারহানা শারমিন তিথি বলেন, ওষুধের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করা, ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে রোগীদের সচেতন করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মাসিস্টরা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। স্বাস্থ্যসেবায় তাদের এই অবদান প্রশংসার দাবি রাখে।
তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজির সঙ্গে সংশ্লিষ্টরা জানেন, একটি নিরাপদ ওষুধ মানুষের হাতে পৌঁছানোর পেছনে অসংখ্য মানুষের নিরলস পরিশ্রম, গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও কঠোর মাননিয়ন্ত্রণের সমন্বিত প্রচেষ্টা রয়েছে। এই পুরো প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ফার্মাসিস্ট সমাজ।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সব ফার্মাসিস্টের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি মানুষের কাছে নিরাপদ, কার্যকর ও মানসম্মত ওষুধের পাশাপাশি নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়।
শুভেচ্ছা বার্তায় তিনি সব ফার্মাসিস্টের পেশাগত সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
মতামত দিন