Views Bangladesh Logo

পূর্ণমন্ত্রী হবেন ফরহাদ, নওফেল

 VB  Desk

ভিবি ডেস্ক

পূর্ণমন্ত্রী  হিসেবে শপথ নেবেন ফরহাদ হোসেন ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আগের মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন ফরহাদ হোসেন। আর শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে ছিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বুধবার( ১০ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে আমন্ত্রণ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ