Views Bangladesh Logo

সুনামগঞ্জে ‘চাঁদা না দেওয়ায়’ প্রয়াত মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খানের বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর এবং আসবাবপত্র লুটের অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যরা জানান, নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

পরিবারের দাবি, রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করছিলেন। ২০২৪ সালে ৫ আগস্ট যুবদল নেতা নিজাম উদ্দিন এবং তার সহযোগীরা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

পরিবার চাঁদা দিতে অস্বীকার করলে রোববার দুপুরে নিজাম উদ্দিনের নেতৃত্বে ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আসবাবপত্র লুট করা হয়।

মুক্তিযোদ্ধা আবদুল্লাহ খানের ছেলে আবদুল গফফার অভিযোগ করেন, পরিবারের দীর্ঘদিনের জায়গা জোরপূর্বক দখলের পাঁয়তারা চালানো হয়েছিল। হামলার ভিডিওও তাদের কাছে রয়েছে।

উপজেলার জগন্নাথপুর থানার উপপরিদর্শক হাদী আবদুল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের ঘরটি ভেঙে দেওয়া হয়েছে এবং পুলিশ ঘটনা খতিয়ে দেখছে।

যুবদল নেতা নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। এ ঘটনায় আমার কোনো ভূমিকা নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ