লামা থেকে শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম: মন্ত্রী
বান্দরবনের লামা এলাকা থেকে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ তথ্য জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।
মন্ত্রী বলেন, পরিবেশ আইন লঙ্ঘনের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কঠোর অবস্থান নেবে। আইন অমান্য করে যেসব রিসোর্ট নির্মাণ করা হয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মন্ত্রণালয়ে জনবল নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মন্ত্রণালয়ের বিভিন্ন অনুষ্ঠান ও কার্যক্রমে ব্যয় কমাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে