Views Bangladesh Logo

ফ্যামিলি কার্ডের অর্থ ব্যয় নয়, জাতির জন্য বিনিয়োগ: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পরিবারপ্রধান নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেওয়া সরকারি আর্থিক সহায়তা কোনো ব্যয় নয়, বরং দেশের ভবিষ্যতের জন্য একটি বিনিয়োগ।

তিনি বলেন, এই সহায়তায় নারীরা যেমন পরিবারের প্রয়োজন মেটাচ্ছেন, তেমনি সঞ্চয়ও করছেন এবং সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করছেন।

শুক্রবার সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের দক্ষিণ ছিলাদি এলাকায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার পরিবারপ্রধান নারীদের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়তা দিচ্ছে। এ অর্থ দিয়ে প্রয়োজনীয় খরচ মেটানোর পাশাপাশি অনেক নারী সঞ্চয়ও করছেন।

তিনি বলেন, একজন মা যদি সচেতন থাকেন এবং সরকারের এই সহায়তা কাজে লাগিয়ে সন্তানদের শিক্ষিত করে তুলতে পারেন, তাহলে পুরো জাতিই উপকৃত হবে। তাই এ অর্থকে সরকার ব্যয় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে।

এ সময় জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ