জোরপূর্বক গুমে জড়িতদের বিচার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর

আওয়ামী লীগের আমলে জোরপূর্বক গুমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জোরপূর্বক গুমের শিকার পরিবারগুলো।
বলপূর্বক গুমের শিকার পরিবারের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর মানববন্ধনে অপহরণ, বিচারবহির্ভূত হত্যা এবং গোপন আটক কেন্দ্র ‘আয়নাঘর’ পরিচালনায় জড়িতদেরও বিচার চেয়েছেন ভুক্তভোগী স্বজনেরা।
রোববার (২০ এপ্রিল) হাইকোর্ট মাজার গেটের সামনের এই মানববন্ধনে নিখোঁজ প্রিয়জনদের ছবি এবং প্ল্যাকার্ড হাতে সরকারের কাছে এসব আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আট মাস পার হলেও জোরপূর্বক গুম ও হত্যায় জড়িতদের বিচারে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়া হয়নি।
পরে অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে স্মারকলিপি দেন তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে