Views Bangladesh Logo

দেশে ফিরলেন মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে সঙ্গে নিয়ে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন এবং রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

এছাড়াও, তিনি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

দলীয় সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল, তারেক রহমান ও স্থানীয় নেতারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ