Views Bangladesh Logo

তারেকের সঙ্গে দেখা করতে লন্ডনের উদ্দেশ্যে ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

শ দিনের সফরে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন মির্জা ফখরুল।


বিএনপি সূত্রে জানা গেছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ফখরুল। সেখানে রাজনৈতিক ও দলীয় বিষয়ে আলোচনা করবেন দুই শীর্ষনেতা।  একই সঙ্গে লন্ডনে স্ত্রীর চিকিৎসাও করাবেন তিনি।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ১১ ডিসেম্বর দলের মহাসচিব দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ