Views Bangladesh Logo

রাজবাড়ীতে বাস দুর্ঘটনায় বিএনপি মহাসচিবের শোক ও উদ্বেগ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। এতে এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিকভাবে ১১ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন।


এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, অসংখ্য হতাহতের আশঙ্কা রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অমনোযোগিতার কারণে এমন জীবনহানি ঘটছে। তিনি দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার ও তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিচারের আহ্বান জানিয়েছেন।


বিবৃতিতে বিএনপি মহাসচিব নিহতদের প্রতি শোক প্রকাশ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


ঘটনার পরপরই উদ্ধারকারী জাহাজ হামজা, ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে, তবে বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ