স্ত্রীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার স্ত্রীকে নিয়ে যাত্রা করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য আগে থেকেই চিকিৎসকের সঙ্গে সময় ঠিক করা ছিল। সে অনুযায়ী তারা আজ সিঙ্গাপুর গেছেন।
তারা কতদিন সেখানে থাকবেন, সে বিষয়ে কোনো তথ্য তিনি জানাননি।
মতামত দিন