Views Bangladesh Logo

রাষ্ট্রীয় রাজনীতিকে এগিয়ে নিতে কাঠামোগত পরিবর্তন চান মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রীয় রাজনীতিকে এগিয়ে নিতে কাঠামোগত পরিবর্তনে গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে দলের ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার প্রস্তাবের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি।

একটি মর্মান্তিক মুহূর্তের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'আমার নাতি এখনও আমাকে জিজ্ঞাসা করে, কেন স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা এতো সংঘাতের মুখোমুখি এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর অর্জন করতে পারিনি'।

সাম্প্রতিক ইতিহাসের উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘ সংগ্রামের পর ৫ আগস্ট ছাত্র-জনতা 'আওয়ামী ফ্যাঁসিবাদকে উৎখাতে সক্ষম হয়।

৩১-দফা সংস্কার প্রস্তাবের ব্যাখ্যায় তিনি জানান, এটি শুধুমাত্র বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে অংশ নেয়া সব দলের সহযোগিতায় তৈরি।

ফখরুল আশা করেন, প্রস্তাবগুলো রাষ্ট্রীয় সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব কমিশন গঠন করেছে, সেগুলোর সুপারিশে যুক্ত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ