কাশ্মীরে জঙ্গি হামলায় নিহতদের প্রতি ফখরুলের শোক, দোষীদের শাস্তির দাবি
ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৩ এপ্রিল) সকালে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অর্থহীন সহিংসতার শিকার হয়ে কাশ্মীরে আরও একবার নিরীহ মানুষের প্রাণ গেল। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
শান্তি ও জবাবদিহিতার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘শান্তি ফিরে আসুক এবং এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হোক।’
স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি পর্যটন এলাকায় এই হামলা চালায় জঙ্গিরা।
প্রতিবেদনে আরও বলা হয়, গত দুই দশকের মধ্যে এই অঞ্চলটিতে এটি ছিল সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হামলা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে