Views Bangladesh Logo

হিন্দু নারীকে নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুমিল্লার মুরাদনগরে প্রবাসী এক হিন্দু নারীর স্ত্রীকে যৌন নিপীড়ন ও সহিংসতার ঘটনাকে অমানবিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন।

রবিবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফখরুল বলেন, ‘কিছু রাজনৈতিক গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। এই কৌশল অতীতেও আওয়ামী লীগ ব্যবহার করেছে—ধর্মীয় উত্তেজনা উসকে দিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল করতে।’

তিনি অভিযোগ করেন, মুরাদনগরের এক স্থানীয় উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের মদদ দিচ্ছেন এবং এলাকাকে অস্থিতিশীল করে তুলেছেন। এ ধরনের কর্মকাণ্ড দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং তা এলাকার শান্তির জন্য হুমকি।

এই হামলাকে ‘বর্বর ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে ফখরুল বলেন, ‘এই ঘটনা জাতিকে গভীরভাবে ব্যথিত করেছে।’ তিনি আরও বলেন, একটি ষড়যন্ত্রকারী গোষ্ঠী ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে চাইছে—যা অতীতে স্বৈরশাসন আমলে সংখ্যালঘুদের ওপর নিপীড়নের মতো ঘটনার পুনরাবৃত্তি।

মির্জা ফখরুল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এমন অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে একটি নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ সমাজ নিশ্চিত করা যায়। তিনি দোষীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ