Views Bangladesh Logo

ঢামেকে আবারও ভুয়া নারী চিকিৎসক আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ থেকে আবারও এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়েছে। আটক নারীর নাম ডালিয়া (৩২)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে আনসার সদস্যরা হাসপাতালটির বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের তৃতীয় তলা থেকে ওই নারী চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানা গেছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মো. সেলিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, অ্যাপ্রোন পর ও গলায় স্টেথোস্কোপ লাগানো এক তরুণীকে আটক করা হয়েছে। সে নিজেকে ডাক্তার পরিচয় দিলেও আটক হওয়ার পর কোনো কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেয়া হয়েছে। আইনানুযায়ী তার ব্যবস্থা নেয়া হবে।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয় দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসক আটক করে আমাদের কাছে সোপর্দ করে। পরে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করি। শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করবে।’

এর আগে গত বছরের ১৭ নভেম্বর হাসপাতালটি থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়। তার আগে ২০২৩ সালের ডিসেম্বরে আরেক ভুয়া চিকিৎসক ও টিকটকার মুনিয়া খান রোজা আটক হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ