Views Bangladesh Logo

এনবিআর চেয়ারম্যানের নামে ভুয়া মেইল খুলে টাকা দাবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডি খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে টাকা দাবি করছে একটি প্রতারকচক্র। এ ঘটনায় এনবিআর শেরেবাংলানগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

মঙ্গলবার (৩ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনবিআর জানায়, “চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইলের মাধ্যমে প্রতারকচক্র ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছে। তারা সম্পূর্ণ মিথ্যা তথ্য ব্যবহার করছে।”

বিজ্ঞপ্তিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এই প্রতারকচক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ