Views Bangladesh Logo

ব্যাংকিং খাতে ব্যর্থতার দায় একটি গোষ্ঠীর নয়: গভর্নর

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্যাংকিং খাতের ব্যর্থতার জন্য কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে দায়ী করা যায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, এই খাতের ব্যর্থতার দায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সব পক্ষের ওপরই বর্তায়।

রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মনসুর ব্যাংকিং খাতের সাফল্য এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘এই খাতে উল্লেখযোগ্য সাফল্য রয়েছে, তবে এর পাশাপাশি ব্যর্থতার অংশও কম নয়। এই ব্যর্থতার জন্য কোনো একক গোষ্ঠীকে দায়ী করা ঠিক নয়। বরং সংশ্লিষ্ট সব পক্ষই কিছুটা দায় বহন করে।’

খাতটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে গভর্নর বলেন, ‘ব্যাংকিং খাত দ্রুত ঘুরে দাঁড়াবে এবং অগ্রগতির ধারা অব্যাহত রাখবে। তবে এই খাতে স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে আমানতকারী ও বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ