Views Bangladesh Logo

দেড় ঘণ্টা পর ব্রাউজারে স্বাভাবিক হলো ফেসবুক

বাংলাদেশে ডেস্কটপ ও ল্যাপটপের ওয়েব ব্রাউজারে প্রায় দেড় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। রোববার বিকেলে সেবাটি পুনরায় চালু হওয়ায় ব্যবহারকারীরা আবারও ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করতে পারছেন।

এর আগে রোববার দুপুর ২টার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, তারা ওয়েব ব্রাউজারে ফেসবুকে প্রবেশ করতে পারছেন না। কারও ক্ষেত্রে সাইট লোড হচ্ছিল না, আবার কারও ক্ষেত্রে লগইন ও নিউজফিড দেখতে সমস্যা হচ্ছিল।

তবে একই সময়ে মোবাইল ফোনের ফেসবুক অ্যাপ স্বাভাবিকভাবেই ব্যবহার করা যাচ্ছিল বলে জানান ব্যবহারকারীরা। ফলে সমস্যাটি মূলত ওয়েব ব্রাউজার সংস্করণেই সীমাবদ্ধ ছিল।

প্রায় দেড় ঘণ্টা পর বিকেলে ব্রাউজারে ফেসবুকের সেবা স্বাভাবিক হয়ে আসে। তবে এই সাময়িক বিঘ্নের কারণ সম্পর্কে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ