Views Bangladesh Logo

বিভ্রাটের পর ধীরে ধীরে সচল হচ্ছে ফেসবুক-মেসেঞ্জার

বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৮টার দিকে এই বিভ্রাট দেখা দেয়, যার ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সমস্যার মুখে পড়েন।

এর কিছু সময় পর রাত ৮টা ২৫ মিনিটের দিকে ফেসবুকের সেবা আংশিকভাবে সচল হতে শুরু করে। তবে ব্যবহারকারীরা জানিয়েছেন, এখনো সব ফিচার পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিভ্রাট ট্র্যাকিং সাইট ইজডাউনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়ে রিপোর্ট করেছেন।

সাইটটির তথ্যে বলা হয়, দুপুরের পর থেকেই ফেসবুকের সেবায় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সমস্যার প্রভাব একাধিক দেশে পড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে।

তবে বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কতক্ষণ এই সমস্যা স্থায়ী ছিল বা কবে পুরোপুরি স্বাভাবিক হবে—সে বিষয়েও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ব্যবহারকারীদের ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ