Views Bangladesh Logo

ফেসবুকের ডেস্কটপ ভার্সনে ব্যবহার বিভ্রাট

 VB  Desk

ভিবি ডেস্ক

এক মাসের মাথায় আবারও বিভ্রাটে পড়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেইসবুক। বাংলাদেশে রোববার দুপুর দেড়টার পর হঠাৎ করেই ফেসবুক ব্যবহারে ডেস্কটপ ভার্সনে  সমস্যায় পড়েন ব্যবহারকারী। তবে অ্যাপে যথাযথ ভাবে ব্যবহার করা যাচ্ছে। 

ডেস্কটপে স্বাভাবিক নিউজ ফিডের পরিবর্তে ব্যবহারকারীদের একটি বার্তা দেখানো হয়, যেখানে বলা হয়েছে—‘অ্যাকাউন্ট টেমপোরারিলি আনঅ্যাভেইলেবল’। সঙ্গে একটি নোটিসে বলা হয়, ‘সাইট-সংক্রান্ত একটি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্ট বর্তমানে পাওয়া যাচ্ছে না। আমরা আশা করছি, শিগগিরই এটি সমাধান হবে। কয়েক মিনিট পর আবার চেষ্টা করুন।’

ডাউনডিটেক্টর, ইজডাউন, নর্ডভিপিএন, ডাউন ফর এভরিওয়ানের মতো অভিযোগভিত্তিক পর্যবেক্ষক ওয়েবসাইটগুলোও ফেসবুকের সম্ভাব্য বিভ্রাটের তথ্য প্রকাশ করেছে।

এর আগে গত ১২ জুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামসহ মেটার বেশির ভাগ প্ল্যাটফর্ম বিভ্রাটে পড়ে। ঘণ্টাখানেক পর ওয়েবসাইটগুলো স্বাভাবিক হয়।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ