Views Bangladesh Logo

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় পলক আহত

কারাগার থেকে আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঘটনাস্থলে তার সঙ্গে থাকা আরও কয়েকজনও আহত হয়েছেন। তবে তাদের আঘাতের পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পুলিশ ও কারা কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য তাকে আদালতে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

২০২৪ সালের ১৪ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর থেকে পলক কারাগারে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে হাজির করার সময় এই দুর্ঘটনা ঘটে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ