সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী আর নেই
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১৩ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন তিনি এবং রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা নাহিয়ান চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টায় চট্টগ্রাম নগরের বিভারলি হিল সোসাইটিতে তাঁর বাসভবনের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মতামত দিন