Views Bangladesh Logo

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস সংলগ্ন গলির এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপি কমিশনার মো. মজিদ আলী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ