যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগ: গ্রেপ্তার সাবেক শিবির নেতা বাতেন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের হিলসবরো কাউন্টিতে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ, বিতরণ এবং সংরক্ষণের অভিযোগে রাইয়ান আবদুল বাতেন নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে।
প্রকাশিত পুলিশি রেকর্ড অনুযায়ী, গত ২৯ অক্টোবর তার বিরুদ্ধে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি ও ভিডিও ধারণ, বিতরণ এবং সংরক্ষণসংক্রান্ত অভিযোগ নথিভুক্ত হয়।
রাইয়ান আবদুল বাতেন বর্তমানে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২০১০ ব্যাচের সাবেক শিক্ষার্থী। পরে ইউনিভার্সিটি অব রচেস্টার থেকে স্নাতকোত্তর ও পিএইচডি সম্পন্ন করেন।
এদিকে, বুয়েটে তার কয়েকজন সাবেক সহপাঠীর দাবি, শিক্ষাজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সরবরাহ করা তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ও তার স্ত্রী জামায়াতে ইসলামীর রাজনীতির সমর্থক।
মতামত দিন