Views Bangladesh Logo

রাজবাড়ীর সাবেক এমপি কাজী কেরামত আলী ঢাকায় গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে রাজধানীর মহাখালী এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বলেন, রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে। এর যে কোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ