Views Bangladesh Logo

র‌্যাবের সাবেক মহাপরিচালক ও স্ত্রীর ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদ এবং তার স্ত্রী ফাতেহা ফারভীন লুনার ১০টি ব্যাংক হিসাব আদালতের আদেশে অবরুদ্ধ করা হয়েছে। এসব হিসাবের মধ্যে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের উপ-সহকারী পরিচালক ইমরান আকন ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তদন্তে তার এবং স্ত্রীর নামে বিপুল অস্থাবর সম্পদের সন্ধান পাওয়া গেছে, তবে এসব সম্পদের উৎস সন্তোষজনক নয়।

তারা সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করায় রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন বলে আদালত নির্দেশ দিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ