প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশান থেকে নজিবুরকে গ্রেপ্তার করা হয়।
আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আসামি করে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-ডিবি) রেজাউল করিম মল্লিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজিবুরকে সোমবার ঢাকার আদালতে হাজির করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে