Views Bangladesh Logo

সিলেটে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলায় র‌্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও বিজিবির একটি যৌথ দল জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের রায়গঞ্জ এলাকার আটগ্রাম পেট্রোবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম যাত্রী ছাউনির আশপাশে অভিযান চালায়।

তল্লাশির সময় যাত্রী ছাউনির পেছনে পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য সোমবার জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ