জুলাইয়ের ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১.৪২৭ বিলিয়ন ডলার
২০২৬ সালের জুলাই মাসের প্রথম ১৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১.৪২৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন যা ২০২৫ সালের জুলাই মাসের একই সময়ের তুলনায় ১৯.৫ শতাংশ বেশি।
মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ জুলাই একদিনেই প্রবাসীরা ১০১ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাসেই রেমিট্যান্স প্রবাহের এ ধারাবাহিক ঊর্ধ্বগতি দেশের বৈদেশিক মুদ্রার আয়ে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মতামত দিন