Views Bangladesh Logo

রাউজানে প্রবাসী বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রামের রাউজানে ভোটের একদিন আগে প্রবাসী বিএনপি কর্মী রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে একদল অস্ত্রধারী গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। ঘটনা ঘটেছে বুধবার দুপুরে কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ ১০–১২ জন অস্ত্রধারী রুস্তম আলীর বাড়ির দিকে ফাঁকা গুলি ছুঁড়ে গালাগাল করে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা যায়নি। প্রবাসীর পরিবারের সঙ্গে কথা বলার পরও হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দলীয় সূত্রে জানা গেছে, রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে গেছি। গুলি ছোঁড়ার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত নয়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ