নাসিকের সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও তার ছেলে বাবুইকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা-পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের থানার রাজনৈতিক মামলায় মতি ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মতিউর রহমান মতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক। তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
এর আগে, ২০২৩ সালে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা একটি মামলায় তিনি কারাবন্দি ছিলেন। তার স্ত্রী রোকেয়া রহমানকেও দুদকের আরেকটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে