Views Bangladesh Logo

হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

 VB  Desk

ভিবি ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসিনের আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২১ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মিনারুল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরবর্তীতে শুনানি শেষে দুই দিন পর আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় ভার্চ্যুয়ালি কাশিমপুর কারাগার থেকে কোর্টে যুক্ত ছিলেন তিনি।

এর আগে গত ৫ মে ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ। একই দিন মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা থানায় দায়ের করা ছয়টি পৃথক মামলায় আইভির নাম রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ