Views Bangladesh Logo

মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী আর নেই । বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শাওন।

পোস্টে তিনি লেখেন, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। পরম করুণাময় আল্লাহ তাআলা যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার তৌফিক ও ধৈর্য দান করেন।”

শাওন জানান, মরহুমার দুটি জানাজা অনুষ্ঠিত হবে-প্রথমটি আসরের পর গুলশান আজাদ মসজিদে, এবং দ্বিতীয়টি মাগরিবের পর তেজগাঁও রহিম মেটাল সেন্ট্রাল মসজিদে।

নিজের পোস্টে তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দয়া করে তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ