Views Bangladesh Logo

সাবেক এমপি সাফুরা বেগম গ্রেপ্তার

আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন-২ (লালমনিরহাট-কুড়িগ্রাম) এর সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাফুরা বেগম রুমীকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা ডিবি পুলিশ। বুধবার রাতে রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে (৯ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, গ্রেপ্তার সফুরা বেগমের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতোয়ালি, ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, শেখ হাসিনার পতনের পর লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগকে পুনর্বাসন করার লক্ষ্যে জয় বাংলা ব্রিগেড এর হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল অ্যাডভোকেট সফুরা বেগম।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ