Views Bangladesh Logo

সাবেক এমপি মিজানকে ৮ বছরের কারাদণ্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার একটি আদালত খুলনা-২ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মিজানুর রহমানকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে ১ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মিজানুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড এবং দুদকে সম্পদ বিবরণী গোপন করার জন্য ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া, আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। অনাদায়ে আরও ৬ মাস কারাভোগ করতে হবে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, অবৈধ উপায়ে অর্জিত ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার ৯৮৯ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ