Views Bangladesh Logo

সাবেক এমপি জ্যাকব ৩ দিনের রিমান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় শামীম হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ এ আদেশ দেন।

এর আগে কারাগার থেকে তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর রূপনগর থানার উপ-পরিদর্শক মামুন মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১ অক্টোবর ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিন হত্যাচেষ্টা মামলায় তাকে সাত দিনের রিমান্ড দেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই রাজধানীর রূপনগর থানাধীন প্রবেশিকা মোড় এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীম মারা যান। এ ঘটনায় শামীমের চাচাতো ভাই সম্রাট হাওলাদার রূপনগর থানায় হত্যা মামলা করেন। এ মামলায় জ্যাকব এজাহার নামীয় ১২২ নাম্বার আসামি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ