সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেপ্তার
ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের সাত বারের এমপি দবিরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ বাজার এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে জনান রুহিয়া থানার ওসি শহিদুর রহমান।
দবিরুল ইসলামের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজি, জমি দখল ও হত্যার দুটি মামলা রয়েছে। এই দুটি মামলার প্রধান আসামি তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে