Views Bangladesh Logo

বদি চট্টগ্রামে আটক

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান বদিকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (২০ আগষ্ট) রাত ৮টার দিকে মহানগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড় এলাকা থেকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৭ (চট্টগ্রাম) গণমাধ্যম কর্মকর্তা শরিফুল ইসলাম।

সূত্র জানায়, তাকে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। তার বিরুদ্ধে এর আগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ