Views Bangladesh Logo

৬ হত্যা মামলায় সাবেক বিচারপতি মানিককে দেখানো হলো গ্রেপ্তার

বিভিন্ন থানায় দায়ের করা ছয়টি হত্যা মামলায় আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সূত্র জানায়, ছয়টি হত্যা মামলার মধ্যে বাড্ডা থানায় চারটি এবং বাকী দুটি লালবাগ থানায় ও আদাবর থানায় দায়ের করা হয়।

বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবি ওই ছয়টি হত্যা মামলায় মানিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন সাবেক এই বিচারপতি। সে সময় তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরদিন তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়।

এরপর ১৭ সেপ্টেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মানিককে জামিন দেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অঞ্জন কান্তি দাস। পরে তাকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ