Views Bangladesh Logo

দুদিনের রিমান্ডে বিচারপতি মানিক

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর গুলশানে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র মো. আবু জার শেখ হত্যা মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) বিচারপতি মানিককে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত।

গত বছরের ১৯ জুলাই গুলশান থানার প্রগতি সরণিতে মো. আবু জাফর শেখ গুলিবিদ্ধ হন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৭ জুলাই এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান।

১৬ নভেম্বর হত্যা মামলাটি করেন নিহতের মা।

বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে ২৪ আগস্ট ভারতে পালানোর সময় সিলেটের জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।  পরে একাধিক হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেয়া হয় তাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ