Views Bangladesh Logo

ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সাবেক বিচারপতি মানিক শঙ্কামুক্ত

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাবেক বিচারপতি মানিক এখন আশঙ্কামুক্ত। চিকিৎকরা জানিয়েছেন, অণ্ডকোষে অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত হলেও মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেন এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী।

এ ব্যাপারে তিনি জানান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিস রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির দিকে। তবে তার অণ্ডকোষে অস্ত্রোপচারের পর ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে। মেডিকেল বোর্ড তাকে এখনো পর্যবেক্ষণ করছেন। ঢাকায় হস্তান্তরের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

এর আগে গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাটের দনা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। পরদিন (২৪ আগস্ট) বিকেলে তাকে আদালতে নেয়া হলে হামলার শিকার হন তিনি। এ সময় আদালত চত্বরে তার ওপর বিক্ষুব্ধ জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধদের হামলায় তিনি গুরুতর আহত হন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পৌঁছানোর পর সাবেক বিচারপতি মানিকের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তার অণ্ডকোষে রক্তক্ষরণ হলে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

ওসমানী হাসপাতালের কর্তৃপক্ষ সূত্রে গেছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গত ২৭ আগষ্ট হাসপাতালের তৃতীয় তলায় ১০ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর কেবিনে হস্তান্তর করা হয়। সেখানেই তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো।

সূত্রে আরও জানা গেছে, সাবেক এই বিচারপতির চিকিৎসা চলাকালে তিনজন কারারক্ষী এবং ওসমানী মেডিকেলের আনসার সদস্যরা পাহারায় রয়েছেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ঢাকার আদাবর থানা এলাকায় পোশাক শ্রমিক রুবেলকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আসামি করা হয়েছে। এ ছাড়াও ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দায়ে তার বিরুদ্ধে গত ২৫ আগষ্ট সিলেটের কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ