Views Bangladesh Logo

হেলিকপ্টারে সাবেক বিচারপতি মানিককে আনা হলো ঢাকায়

বৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পাওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ওসমানী বিমানবন্দর থেকে তাকে বহনকারী হেলিকপ্টার রাজধানী ঢাকার তেজগাঁও পুরোনো বিমানবন্দরে অবতরণ করে। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

সিলেট কেন্দ্রীয় কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মো. ছগির মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে সকালে অনুপ্রবেশ চেষ্টা মামলায় সাবেক বিচারপতি মানিককে জামিন প্রদান করেন সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাশ। জামিন পেলেও রাজধানী ঢাকায় তার বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হওয়ায় মুক্তি পাননি তিনি।

গত ২৩ আগস্ট রাতে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ