সাবেক আইজিপি ড. এম এনামুল হক আর নেই
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় নিশ্চিত করা হয়েছে।
শোকবার্তায় জানানো হয়, ড. এম এনামুল হক সরকারের উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ড. এম এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
দীর্ঘ পেশাজীবনে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক পদে উন্নীত হন।
পুলিশের চাকরি থেকে অবসর নেওয়ার পর ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মতামত দিন