Views Bangladesh Logo

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানী ঢাকার গুলশান এলাকা থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গুলশানের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সাম্প্রতিক বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও তৎপরতায় যুক্ত থাকার অভিযোগে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাবেক এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ