Views Bangladesh Logo

কারাগার থেকে হাসপাতালে দীপু মনি

কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে। অসুস্থতা অনুভব করায় তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) ভোরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ব্যবস্থা নিয়ে সকাল ৭টার দিকে তাকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নেওয়ার পর তার বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে এবং চিকিৎসকরা তার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। যদিও তাকে হাসপাতালে নেওয়া নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা এটিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ বলেই উল্লেখ করেছেন।

এ বিষয়ে কারা সদর দপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে বলেন, ভোরেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তিনি বলেন, এটি মূলত একটি রুটিন চেকআপ।

উল্লেখ্য, সাবেক এই মন্ত্রী বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি অবস্থায় আছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ