সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বেশ হতাশাজনক: প্রতিমন্ত্রী
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এটি আমাদের জন্য খুবই হতাশাজনক।
তিনি বলেন, যে অভিযোগ এনে বা যে অপরাধের কথা বলে এই শাস্তি কার্যকর হলো, এটাও আমাদের জন্য বেশ হতাশাজনক। আল্লাহর ঘরের পবিত্রতা এবং মক্কা যাওয়ার উদ্দেশ্য পবিত্র নিয়তেই হয়। তো মৃত্যুদণ্ডের যে কারণ পেলাম, এটা যদি হয়ে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবে এটা অত্যন্ত হতাশার, দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য না।
তিনি আরও বলেন, বলেন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশই জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী। এ ধরনের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য বিনিময় ও যোগাযোগ থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে তথ্যের ঘাটতি কেন হয়েছে, তা খতিয়ে দেখতে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ভালো ও গভীর সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের সঙ্গে দেশটির সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক নতুন উচ্চতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত দিন