ঢাকা-২০ আসনের সাবেক এমপি এম এ মালেক গ্রেপ্তার
সাভারের আশুলিয়ায় জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেক কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির এ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাতেই মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
গ্রেপ্তারকেৃত এম এ মালেক ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক সংসদ সদস্য এম এ মালেককে আজ রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হবে। এছাড়া বিস্তারিত পরে জানানো হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে