Views Bangladesh Logo

সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেপ্তার

এক-এগারো সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএসের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাত প্রায় ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আফজাল নাছের এক-এগারো সরকারের সময়কার গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তাদের একজন হিসেবে পরিচিত। তিনি ওই সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়।

এর আগে একই সময়ের সঙ্গে সংশ্লিষ্ট আরও দুই বিতর্কিত সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছিল ডিবি। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ