Views Bangladesh Logo

বগুড়ার তিন বারের সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার

বগুড়ার সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি-এর জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি হিসেবে জিন্নাহ দীর্ঘদিন পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ তার বিরুদ্ধে বর্তমানে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি দণ্ডবিধির বিভিন্ন ধারায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান সম্পর্কে ওসি ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে পাঠানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ